
নিজস্ব প্রতিবেদক
দেশে খাদ্য খাতে বাড়তি দাম নিয়ে অস্বস্তি চলছে। এর জেরে বছরের
শুরুতেই মূল্যস্ফীতি নিয়ে নিরাশার বার্তা পাওয়া গেছে। খাদ্য ও খাদ্যবহির্ভূত খাতে
ফের মূল্যস্ফীতির হার বেড়েছে।
গত ডিসেম্বর মাসে সাধারণ খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮ দশমিক ৪৯
শতাংশ। আগের মাসে যা ছিল ৮
দশমিক ২৯ শতাংশ।
গতকাল সোমবার
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ
করেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, শীতের ভরা মৌসুমে সবজিসহ সব খাদ্যপণ্যের দাম
বাড়তি। বিশেষ করে আলু, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি ও মসলার দাম
চড়া। খাদ্যবহির্ভূত খাতেও বেড়েছে মূল্যস্ফীতি।
মূলত খাদ্য, বাড়ি ভাড়া, পোশাক ও তামাকের কারণেই
মূল্যস্ফীতিতে উদ্বেগ বাড়ছে। কারণ এসব খাতে হাতখরচ বাড়ছে দেশবাসীর।
এছাড়া, ডিসেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৭১
শতাংশ হয়েছে। গত মাসে যা
ছিল ৭ দশমিক ৩৬
শতাংশ।